ভান্ডারিয়ায় ভূমিদস্যূর ভুমিকায় বাবুল খলিফা: অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের প্রভাবশালী শাহআলম বাবুল খলিফা ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২ নভেম্বর ভান্ডারিয়া থানায় একটি জিডি দায়ের করেন। ডিডি নং ৮০/২২।

জিডি ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের প্রভাবশালী শাহআলম বাবুল খলিফার নির্দেশে গত ১ নভেম্বর গভীর রাতে দেশিও অস্ত্রসস্ত্র নিয়ে বাবুল খলিফার স্ত্রী কবিতা বেগম,স্থানীয় মো: ফারুক মোল্লা, লাভলী বেগম, কাঠালিয়া উপজেলা থেকে আসা ভাড়াটে মাস্তান লিটন নকিব, মজিবুর মুন্সী স্থানীয় উত্তর শিয়ালকাঠী গ্রামের এক ব্যক্তির জমির সিমানা ও ভেড়া ভেঙে তারা গায়ের জোড়ে তার জমি জবর দখলের চেষ্টা করে। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়।

এ ঘটনায় ওই ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে খুন জখমের হুমকি দিয়ে ধাওয়া করে। ফলে ওই পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। নাম না প্রকাশে ভুক্তভোগী ও স্থানীয় একাধীক ব্যক্তি আরো জানায়, উক্ত বাবুল খলিফা বিআরটি এর একজন বড় অফিসার ও ঘুসখোড়। তিনি এ বিভাগে চাকুরীর সুবাদে ইতোমধ্যে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন। সে ভিবিন্ন স্থানে অনেক জমিজমা ক্রয় সহ বাড়ি ঘর নির্মান করে চলছে। একই সাথে প্রভাব খাটিয়ে স্থানীয় সরকারি জমি তার স্ত্রী কবিতার নামে লিজ নেয়া সহ নিড়িহ মানুষের জমিজমা চক্রান্ত করে হাতিয়ে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন এবং তিনি ক্ষমতার প্রভাবে এখন এলাকায় ভুমিদস্যূর মত আচারণ করছে।

এ বিষয়ে শাহআলম বাবুল খলিফার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।