মুলাদীতে সাংবাদিকদের সাথে নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল) ।।
বরিশালের মুলাদী উপজেলায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের সাথে উপজেলার সাংবাদিকদের মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় তার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সময় সাংবাদিকগণ উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলো তিনি সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। সাংবাদিকবৃন্দ নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোরা দিয়ে মতবিনিময় সভা শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মুলাদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন সুমন, সাধারণ সম্পাদক, মোঃ হুমায়ুন কবির প্যাদা, সহ-সভাপতি, কে এম মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক, মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবিন রাড়ী, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মল্লিক, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ আরিফুর রহমান তারেক, উপজেলা তৃণমূল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মেহেদি হাসান খান, সাধারণ সম্পাদক মোঃ জাফর মল্লিক, এশিয়ান টেলিভিশন উপজেলা রিপোটার মোঃ আবু হানিফ, মাই টিভি উপজেলার রিপোর্টার রাকিব, সাংবাদিক কল্যাণ পরিষদ সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহীন, সাংবাদিক ইউনিয়ন সভাপতি রেজা হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হাসান হাওলাদার, সাংবাদিক জুয়েল মোল্লা, সাংবাদিক আরিফুল হক তারেক, সাংবাদিক শামীম সরদার, সাংবাদিক তুহিন সরদার ও সাংবাদিক এনায়েত হোসেন।