মুলাদীতে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা চত্ত্বরে বুধবার (০৯ নভেম্বর) ডিজিটাল উদ্ভাবনী মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল হাসান সবুজ কাজী ও মহিলা ভাইস চেয়ারম্যান সামিমা নাসরিন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফ খান উপাস্থনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রোকৌশলী তানজিলুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মুলাদী থানা তদন্ত কর্মকর্তা সমির কুমার দাস, মুলাদী উপজেলা পল্লী বিদ্যুৎ-এর ডিজিএম মোহসেন কবির, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার ও চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিরাজ হোসেন সরদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু বলেন, প্রথমে ডিজিটাল মেলা নামে ছিল। বর্তমানে সরকার এ নাম পরিবর্তন করে উদ্ভাবনী ডিজিটাল মেলা নাম করেছে এজন্য যে, আমাদের ছেলে-মেয়েদের মেধার বিকাশ গ্রাম পর্যায় থেকেই তৈরী হয়ে আসতে হবে। আজকের এ মেলায় তার বিকাশের কিছু প্রমাণ মিলেছে।

মেলায় উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানসহ ২৬টি স্টোল অংশ গ্রহণ করে। মেলায় অংশ গ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এ দুই স্তরের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। মাধ্যমিক পর্যায়ে ১ম স্থান অধিকার করে চরকালেখান আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ২য় স্থান অধিকার করে সরকারী মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে প্যাদারহাট ওয়াহিদিয়া মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ম স্থান অধিকার করে চরকালেখান আদর্শ কলেজ, ২য় স্থান অধিকার করে নাজিরপুর ইউনাইটেড কলেজ ও ৩য় স্থান অধিকার করে সরকারী মুলাদী কলেজ।