মুলাদীতে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।
বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বুধবার (০৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমানের সভাপতিত্বে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরের টিকাদান কর্মসূচী (এমডিভি)-২০২২ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন ও বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানসহ সাংবাদিকবৃন্দ।
মুলাদী উপজেলায় এটি হবে তৃতীয় পর্যায়ের কুকুরের টিকাদান কর্মসূচী। এ কর্মসূচী বাস্তবায়নে থাকবে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ ও প্রাণী সম্পদ অধিদপ্তর।

অনুষ্ঠানের সভাপতি ডাঃ সাইয়েদুর রহমান বলেন, এ কর্মসূচী বাস্তবায়ন করার জন্য ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারসহ সকল সচেতন ব্যক্তিদের সহযোগীতা কামনা করছেন। আপনাদের সহযোগিতা পেলেই চিহ্নিত কুকুরকে টিকা দেয়া সম্ভব হবে। কুকুরদের টিকা দিতে পারলেই কুকুরের কামড় ও আচরের মাধ্যমে যে জলাতঙ্ক রোগের সৃষ্টি হয় তা থেকে রক্ষা পাওয়া যাবে।