গৌরনদী কাঁঠালতলী বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রম শুরু

গৌরনদী প্রতিনিধি(বরিশাল)।।
চলো আমরা স্কুলে যাই, পড়া শেষে একসাথে দুপুরের খাবার খাই। এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ১৬টি প্রাইমারী স্কুলে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল কার্যক্রমের অংশ হিসেবে কাঁঠালতলী সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০ টাকার টিফিন মিড ডে মিল কার্যক্রমের শুরু হয়েছে।

বুধবার (০৯ নভেম্বর) দুপুরে মিড ডে মিল কার্যক্রম ও বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার চুন্ন ফকির, কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মুনসুর আলী হাওলাদার, প্রধান শিক্ষক মো: শাহে আলম শিকদার ও অভিভাবকসহ ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে মিড ডে মিল অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে, উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার পিছিয়ে পড়া, অল্প সংখ্যক ছাত্র-ছাত্রী ও শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়েছে। এ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য হলো বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি, করা, পুষ্টি চাহিদা পূরণ এবং ধনী গরিব ভুলে মাসে ২ (দুই) দিন সকল শিক্ষক ও সহপাঠীরা একসাথে একই ধরণের খাবার খেতে পারবে। ১৬ টি প্রতিষ্ঠানকে রান্নার জন্য দেওয়া হয়েছে প্রয়োজনীয় সরঞ্জামাদি। ১০ টাকার বিনিময়ে শিক্ষার্থীরা খেতে পারবে সবজি ডাল মিশ্রিত খিচুড়ী ও একটি আস্ত ডিম।

জানাগেছে, যে সকল ছাত্র-ছাত্রী ১০ টাকা দেওয়ার সামর্থ্য নেই তাদের কোনো টাকা দিতে হবেনা, উপজেলা প্রশাসন বাড়তি খরচ বহন করবে।

গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সাফল্য বাংলাদেশের সাফল্য। আসুন আমরা সবাই শিশুদের পাশে দাঁড়াই।