কাউখালীতে মাদ্রাসা সুপারকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

কাউখালী প্রতিনিধি।।
কাউখালী উপজেলার আর এস ডি এম দাখিল মাদ্রাসা সুপার মাওলানা দেলোয়ার হোসাইনের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) মাদ্রাসার সামনে উক্ত মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন উক্ত মাদ্রাসার সহ সুপার মাওলানা সিদ্দিকুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল মতিন, ছাত্র আরাফাত সহ আরো অনেকে। উল্লেখ্য গত ৭ নভেম্বর উক্ত মাদ্রাসার সুপারের উপর একদল দুষ্কৃতকারীরা হামলা চালায়।