বামনায় বিএনপি নেতার বাবার মৃত্যুতে শোক

বরগুনা প্রতিনিধি।।
বরগুনা জেলার বামনা উপজেলা বিএনপির সদস্য (আহবায়ক কমিটি) মো: রিয়াজুল ইসলাম রিয়াজ মোল্লার বাবা বামনার বিশিষ্ট ব্যবসায়ী তোঁতা মোল্লা রবিবার (১৩ নভেম্বর) সকাল ৫ টা ২৫ মিনিটের সময় বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

তিনি ২ স্ত্রী, চার ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী আত্মীয় স্বজন রেখে গেছেন। অদ্য আসর বাদ নামাজে জানাজা শেষে পশ্চিম সফিপুর গ্রামের নিজ বাড়িতে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমেবেদনা জানিয়েছেন বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা, যুগ্ন-আহবায়ক এজেডএম সালেহ ফারুক, তালিমুল ইসলাম পলাশ, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, বামনা উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব খন্দকার মুহিদুল ইসলাম মোর্শেদ,বরগুনা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি ও নয়াদিগন্তের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া প্রমুখ। বরগুনা জেলা প্রতিনিধি।