আগৈলঝাড়ায় মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করায় ব্যবসায়ীর কারাদন্ড

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
বরিশালের আগৈলঝাড়া বাজারে গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রি করার অপরাধে মাংস ব্যবসায়ী বাদল সরদারকে এক মাসের কারাদন্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী বাদল সরদার গৌরনদী পৌরসভার লাখেরাজ কসবা মহল্লার বাসিন্দা।

উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মাংস ব্যবসায়ী বাদল সরদারকে একমাসের কারাদন্ড প্রদান করেন। দুপুরে বাদলকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।