কাউখালী উপজেলা প্রকৌশলী কার্যালয়ে জনবল সংকটে ভোগান্তি

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালী উপজেলা প্রকৌশলী অফিসে জনবল সংকট থাকায় ভোগান্তির শিকার হচ্ছে ভুক্তভোগীরা। উপজেলা প্রকৌশলী অফিসে ২১টি পদের মধ্যে ১২ টি পথ শূন্য রয়েছে। সর্বশেষ উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বদলি হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত কোন প্রকৌশলী যোগদান করেনি। পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার প্রকৌশলী বদরুল আলম অতিরিক্ত দায়িত্ব পালন করছে।

শূন্য পদগুলোর মধ্যে রয়েছে, উপ সহকারী প্রকৌশলী একজন, নকশাগার একজন, কার্য সহকারী চারটি, হিসাবরক্ষণ একটি, হিসাব সহকারী একটি। প্রায় দুই মাস যাবত হিসাব শাখায় কোন জনবল নেই। জনবল সংকট থাকায় কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। অফিসের হিসাব সংক্রান্ত যাবতীয় কাজকর্ম স্থবির হয়ে রয়েছে। বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিঘ্ন ঘটছে ।

এ ব্যাপারে পিরোজপুর জেলার নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার জানান, বিষয়টি সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অবিলম্বেই সমস্যার সমাধান হয়ে যাবে।