মুলাদীতে সাংবাদিকের ছেলে সামিদ জিপিএ-৫ পেয়েছে

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের মুলাদী সরকারী মাহমুদজান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় মোঃ আহনাফ রহমান ভূঁইয়া সামিদ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বৃত্তি লাভ ও আলরাজী ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক সমাপনি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

তার ভালো ফলাফলের জন্য স্কুলের শিক্ষক ও মা-এর কাছে কৃতজ্ঞ। বাবা মুলাদী ফেয়ার ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা, দৈনিক নয়া দিগন্ত মুলাদী প্রতিনিধি, রূপালীবার্তা অন-লাইন, সাপ্তাহিক গণবার্তার প্রতিনিধি ও মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। মা আয়শা সিদ্দিকা মনি আদর্শ গৃহিনী। সে সকলের কাছে দোয়া প্রার্থী।