ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির আবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি দুটি ঘোষণা করেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু । উপজেলা বিএনপির নতুন কমিটিতে সাবেক সভাপতি আহম্মদ সোহেল মন্জুর সুমনকে আহবায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন আকনকে সদস্য সচিব করে ১৫ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির বাকি ১৩ সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল হাই হাওলাদার, যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন শিকদার, জাকির হোসেন বাচ্চু শিকদার, মো: তহা, আবুয়াল হোসেন জোমাদ্দার, আলমগীর হোসেন সরদার, গোলাম মোস্তফা শরীফ, হালিম হাওলাদার, রুহুল আমীন মুন্সী,নাজমুল হাচান, সদস্য আতিকুর রহমান দিলু, প্রফেসর আ: সোবহান, জাকির হোসেন ।

অপরদিকে সাবেক যুবদল নেতা আব্দুল মন্নান হাওলাদারকে আহবায়ক ও বিএনপি নেতা মাসুদ রানা পলাশকে সদস্য সচিব করে পৌর বিএনপির ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির বাকি দায়িত্ব প্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়াসিম মান্নান উৎপল, যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন পলাশ,ওহিদুল ফরাজী,শফিকুল ইসলাম ফোরকান,নুরুল হুদা মিন্টু,মিরাজ হাওলাদার,সেন্টু শিকদার,নয়ন মল্লিক,সিরাজুল ইসলাম, সদস্য হলেন-খলিল ভূইয়া ও খোকন হাওলাদার ।