ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগন

কাউখালী প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শিষা আছিয়া খাতুন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। যে কোন সময় ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাঁকোটি একদিকে কাত হয়ে গেছে। এই সাঁকোটি দিয়ে প্রতিদিন বিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী পারাপার করে।

উক্ত বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সাইফুল ইসলাম ও অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার জানান, আমরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হয়ে বিদ্যালয় যায়।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম জানান, এই ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে অবহিত করা হয়েছে। সাঁকোটি মেরামত না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্ক রয়েছে।

সয়না রঘুনাথপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবু সাঈদ জানান, আমি চেষ্টা করছি এবং উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি অবগত করা হয়েছে।