মির্জাগঞ্জে গালায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মির্জাগঞ্জ প্রিতিনিধ, পটুয়াখালী।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করছে বলে জানিয়েছেন তার মা। মৃতের নাম সুমন খান ( ২৫)। সে টিউবওয়েল শ্রমিক ছিলেন।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জাগঞ্জ গ্রামে নিজ ঘরের পিছনে গাছের সাথে দঁড়ি দিয়ে ঝুলতে দেখে তার মা। সুমন ওই গ্রামের আঃ রহমান খানের ছেলে।

সুমনের পিতা আঃ রহমান বলেন, ৭ দিন আগে একটি পুত্রসন্তান হয় সুমনের। সে ৮ মাস ধরে শ্বশুর বাড়িতে ছিলো। সুমনের মা এবং নানী দেখতে চাইলে গতকাল আমার সাথে বাড়ী আসে সে। আজ দুপুরে খাবার খাওয়ার পরে সুমনের স্ত্রী মোবাইলে আমার বাড়ি আাসার জন্য সুমনকে গালিগালাজ করে।

সুমনের মা বলেন- ঘটনার সময় আমার মাকে নিয়ে সন্ধ্যার পরে টিউবওয়েলে কলস নিয়ে পানি আনতে যাই। এ সময় গাছের সাথে ঝুলন্ত কিছু দেখতে পেয়ে মায়ের হাতে থাকা লাইট জ্বালাতে বলি। তখন সুমনকে গাছের সাথে ঝুলতে দেখে কলস ফেলে চিৎকার দিলে স্থানীয়রা এসে দঁড়ি কেটে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।