আগৈলঝাড়ায় সাবেক সেনাসদস্যর হামলায় বৃদ্ধ ও বিধবা হাসপাতালে

আগৈলঝাড়া প্রতিনিধি।।
জাল-জালিয়াতি ও ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের জমি দখল, তার কাজে বাঁধা ও হামলার অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর বিরুদ্ধে। হামলায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

আহত সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা মডেল ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের নুরুল হক হাওলাদার ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুর মোহাম্মদ হাওলাদারের সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) নুরুল হক হাওলাদার তার জায়গায় মাটির কাজ করার সময় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নুর মোহাম্মদ হাওলাদার বাধা দিলে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নুর মোহাম্মদ হাওলাদারের নেতৃত্বে হামলা করে বৃদ্ধ নুরুল হক হাওলাদার ও তার ভাইয়ের স্ত্রী ময়না বেগম গুরুতর আহত করে। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় নুরুল হকের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এসআই আলী হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেন।

নুর মোহাম্মদ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তাদের সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।