আগৈলঝাড়ায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল

আগৈলঝাড়া প্রতিনিধি।।
আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় বরিশালের আগৈলঝাড়ায় আর্জেন্টিনা সমর্থকরা শনিবার (১০ ডিসেম্বর) সকালে আনন্দ মিছিল করেছে।

শুক্রবার রাত ১টার খেলায় আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় আর্জেন্টিনার সমর্থকরা উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে সাউন্ডবক্স বাজিয়ে এই আনন্দ মিছিল করেছে।

আনন্দ মিছিলে আর্জেন্টিনা সমর্থকদের গায়ে আর্জেন্টিনার জার্সি এবং হাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, ব্যানার, ফেস্টুন ছিল। উপজেলার আর্জেন্টিনা সমর্থক রতন তপাদারের উদ্যোগে আনন্দ মিছিলে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উপস্থিত ছিলেন, সুশান্ত মজুমদার,মোঃ মামুন পাইক,নাজমুল রিপন, পলাশ দত্ত, আশীষ দত্ত, মারুফ মোল্লা, আমিন উদ্দিন, হাসান আকন, রোমান ফকির, আলাউদ্দিন ফকির, আমির আলী, শহীদ সরদারসহ প্রমুখ।