মুলাদীতে শহীদ সাংবাদিক মনির হোসেন রাড়ীর ১২তম শাহাদাৎবার্ষিকী পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ সাংবাদিক মনির হোসেন রাড়ীর ১২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে স্বজন স্মরণ দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল ২১শে ডিসেম্বর বুধবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় শাজাহান মাহমুদ হল রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী। প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুলাদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, শহীদ সাংবাদিক মনির রাড়ীর সহ-ধর্মীনী হামিদা মনির বক্তব্য রাখতে গিয়ে শহীদ মনির রাড়ী স্মৃতি চারণ করতে গিয়ে বারবার তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় উপস্থিত সকলে আবেগ আপ্লত হয়ে পড়ে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আসামীদের ফাঁসির রায় হলেও দীর্ঘদিনেও তা কার্যকর হচ্ছে না যাহাতে দ্রুত ফাঁসি কার্যকর হয় তার জন্য আপনাদের সহযোগিতা চাই ও মাননীয় প্রধান মন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছি।

উল্লেখ্য শহীদ মনির হোসেন রাড়ী ২০১০ সালের ২১ ডিসেম্বর জনকল্যাণে গিয়ে দুষ্কৃতকারীর হাতে নিহত হন। এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক উপদেষ্টা সেলিম আহম্মেদ চৌকিদার, হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সুমনুর রহমান সোহাগ, মুলাদী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবীন রাড়ী, মুলাদী সাংবাদিক ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি মনিরুজ্জামান, মুলাদী উপজেলা তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি মেহেদী হাসান ও সাংবাদিক আলী আজম স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন মুলাদী প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোশাররফ হোসেন, হুমায়ূন কবির জুয়েল, সাংবাদিক তারিকুল ইসলাম তারেক, রিপোর্টাস ইউনিটির সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, টিভি সাংবাদিক লিটন তালুকদার, রাকিবুল ইসলাম, শাহিন মাসুদ, শামীম সরদার, মোস্তফা মল্লিকসহ মুলাদী, হিজলা, কাজিরহাটে কর্মরত সাংবাদিক ও নিহত মনির রাড়ীর কন্যা পুত্রসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ। দোয়া মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতির মুলাদী উপজেলার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা হাফেজ রফিকুল ইসলাম।