পরকিয়ার টানে ১৮ মাসের সন্তান নিয়ে গৃহবধূ উদাও

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় পরকিয়ার টানে ১৮ মাসের সন্তান নিয়ে এক গৃহবধু উদাও হয়েছে বলে তার স্বামী মাসুদ রানা ব্যপারীর অভিযোগ। এ ঘটনায় শনিবার (২৪ ডিসেম্বর) স্বামী মাসুদ রানা তার স্ত্রী কেয়া আক্তারের নামে ভান্ডারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মাসুদ রানা ব্যপারী জানান, গত ৪ বছর আগে কাঁঠালিয়া উপজেলার পাতিকাল কাঠা গ্রামের ফারুক হাওলাদারের মেয়ের সাথে তার ইসলামি শরিয়া মোতাবেক বিবাহ হয়। সেই সংসারে একটি পুত্র সন্তানও রয়েছে। কিন্তু তিনি ব্যবসার কারনে নিয়মিত বাসায় না থাকায় বিভিন্ন ছেলেদের সাথে স্ত্রী কেয়া আক্তার অবৈধ প্রেম পরকিয়ায় লিপ্ত হয়ে পড়ে। তাকে বারবার বাধা নিষেধ করার পরও আমার কথা অমান্য করে এবং গোপনে প্রেম প্রীতী চালিয়ে যায়। পরবর্তিতে বিষয়টি তার বাবা মাকে জানিয়েও কোন সুফল পাইনি।

মাসুদ রানা ব্যপারীর বলেন, ২২ ডিসেম্বব সকালে বৃদ্ধ মাকে মারধর করে কাউকে কিছু না বলে একমাত্র সন্তানকে নিয়ে পরকিয়ার টানে ১৮ মাসের সন্তান নিয়ে ঘর ছাড়ে স্ত্রী কেয়া। এ সময় ঘরে থাকা গচ্ছিত ১ লাখ ৭৮ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার ও ব্যবহারিত জিনিস পত্র নিয়ে পালিয়ে যায়। পরে স্ত্রীকে ফোন দিলে তিনি আমার বাবা মাকেসহ আমাকে খুব বাজে ভাষায় গাল মন্দ করে এবং পরিবারের সকলের নামে যৌতুক মামলা দিবে বলে হুমকি দিয়ে বলেন, তোদের ফাঁসাতে প্রয়োজনে নিজের গলায় ফাঁস দিয়ে বুঝিয়ে দিবো।

এ বিষয়ে অভিযুক্ত কেয়া আক্তারের মুঠোফোনে এ প্রতিবেদক কল দিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে সকল অভিযোগ তিনি অস্বিকার করেন।