কাউখালীতে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবা ব্যাহত

কাউখালী প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালী উপজেলায় সহকারী কমিশনার ( ভূমি) পদটি দীর্ঘ দিন ধরে শূণ্য রয়েছে। ফলে এই উপজেলায় ভূমি সংক্রান্ত মামলা, ভূমি খারিজ, ভূমি উন্নয়ন কর আদায়, তহশিল অফিস পরিদর্শন এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আর তিথি ২০২২ সালের ৩০ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর এ পর্যন্ত পদটি শূণ্য রয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. খালেদা খাতুন রেখা এসি ল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।