বাবুগঞ্জে বই পাওয়া নিয়ে শিক্ষার্থীদের মাঝে শঙ্কা

বাবুগঞ্জ প্রতিনিধি, বরিশাল।।
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই বিতরণের কথা থাকলেও বই পাওয়া নিয়ে বাবুগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে শঙ্কা। বরিশালের বাবুগঞ্জে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার অধিকাংশ বই এখনো আসেনি। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৪১৪সেট চাহিদার বিপরীতে ১৬ হাজার ১শত সেট বই পাওয়া গেছে।

এর মধ্যে প্রাক্-প্রাথমিকে ২ হাজার সেট বইয়ের মধ্যে সব বই পাওয়া গেছে। প্রথম শ্রেণির ২ হাজার ৪শত সেট চাহিদার বিপরীতে ২হাজার ৭শত বই পাওয়া গেলেও গণিন বিষয় কোনো বই এখনো আসেনি। দ্বিতীয় শ্রেণির ২ হাজার ৬ শত সেট চাহিদার বিপরীতে ২হাজার ৭শত পাওয়া গেলেও বাংলা, গনিত, ইংরাজী বিষয়ের কোনো বই এখনো আসেনি।

তৃতীয় শ্রেণির চাহিদা ২ হাজার ৬শত সেটের বিপরীতে ২হাজার ৬৫০ সেট বই পাওয়া গেলেও বাংলা,বিজ্ঞান ও গনিত এখনো আসেনি। চতুর্থ শ্রেণির চাহিদা ২ হাজার ৬শত সেটের বিপরীতে ২হাজার ৭শত বই পাওয়া গেলেও বাংলা, বিজ্ঞানও গনিত এখনো আসেনি। পঞ্চম শ্রেণির চাহিদা ২ হাজার ৬শত ৫ সেট বইয়ের চাহিদার বিপরীতে ২হাজার ৬৫০ সেট বই পাওয়া গেলেও বাংলা,বিজ্ঞান ও গনিত বই এখনো আসেনি প্রাথমিক শিক্ষা অফিসে।

প্রাথমিক শিক্ষা অধিদপতরের সহকারী শিক্ষা অফিসার রোমাঞ্চ আহম্মেদ ও শিক্ষা অফিসার দিলদার নাহার বলেছেন, বাকি বইগুলো কবে আসবে তা নিশ্চিত করে বলতে পারেনি।

অপরদিকে ৩৬টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার চাহিদা ২লক্ষ ৭ হাজার ৮৩৫সেট নতুন বই চাহিদার বিপরীতে পাওয়া গেছে ১লক্ষ ৩১হাজার ৪৬০ সেট। এর মধ্যে মাধ্যমিকের সপ্তম শ্রেণির কোনো বই আসেনি। এবং দাখিল মাদ্রাসার চাহিদা ছিল ৫৭হাজার ৪৪৬ সেট এর বিপরীতে পাওয়া গেছে ৮হাজার ৩শত ৮০ সেট বই এর মধ্যে ৬ষ্ট ও ৯ম শ্রেনীর কোনো বই আসেনি। ইবতেদায়ী শ্রেনীতে নতুন সেটের বইয়ের চাহিদা ৪৪ হাজার ৫শত এর বিপরীতে বই পাওয়া গেছে ৮ হাজার ২৫০ সেট এর মধ্যে তৃতীয়,চতুর্থ,পঞ্চম শ্রেনীর কোনো বই আসেনি।

এ বিষয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়দা বলেন বাকি বই কবে আসবে তা নিশ্চিত করে বলতে পারেনি তবে পর্যায়ক্রমে সব বই ডিসেন্বরের মধ্যে পাওয়া যাবে।