মুলাদীতে মুক্তিযোদ্ধা আবুল বাশারের রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন ও জানাযা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ডিপটি তালুকদারের নামাজে জানাযা বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুর ২টায় মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

জানাযা নামাযের পূর্বে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ ও পুলিশ সদস্য বাহিনী। সম্মান প্রদর্শন শেষে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার শুক্কুর আহম্মেদ খান, ডাঃ আলী হাসান, মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা এনামুল হক, মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান সিপু, বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার ও মাওঃ আল-আমীনসহ হাজার হাজার গুণিজন উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।