আগৈলঝাড়া নিজ বাড়িতে মাগরিব বাদ সাংবাদিক মাসুদ রানার দাফন

রূপালী ডেস্ক।।
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক মাসুদ রানার মরদেহ শরিয়তর পুরের জাজিরা পয়েন্টের দক্ষিণ থানা থেকে গ্রহণ করেছেন তার পরিবার।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) মাগরিব বাদ আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল গ্রামে তার নিজ বাড়িতে জানাযা শেষে দাফন করা হবে। মরদেহের অবস্থা ও সময় বিবেচনায় বরিশালে জানাযা দেওয়া বা নিয়ে দেখানো সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছেন মাসুদ রানার বড়ভাই। সম্ভব হলে সকলকে তার বাড়ি বাশাইলে মাগরিব বাদ জানাযা ও দাফনে অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছে তিনি।

উল্লেখ্য, পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন জাজিরা প্রান্তে সোনালী ব্যাংক মোড়ে এলপি গ্যাস ভর্তি ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। রাত সাড়ে ৩টায় বরিশাল থেকে ঢাকাগামী রোগীবহনকারী দ্রুতগামী অ্যাম্বুলেন্সটি পদ্মা সেতু দক্ষিণ থানা সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পিছন থেকে সজোরে ধাক্কা মারে এবং ট্রাকের চেচিছের ভিতর ঢুকে যায়। এসময় রোগী ও রোগীর স্বজনসহ অ্যাম্বুলেন্সের সবাই নিহত হয়। নিহতদের একজন বরিশালের সাংবাদিক মাসুদ রানা। পরে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।