চরফ্যাশনে জমির বিরোধে হামলা আহত-৪

চরফ্যাশন প্রতিনিধি (ভোলা)।।
ভোলা চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ৩নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮ টায় জমির বিরোধ নিয়ে মন্নানগংদের উপর হামলা চালায় মনিরগংরা। মন্নান গ্রুপের মাসুমা(৪৩), ফেরদাউস(২০), মিশু(১৭) সহ ৪ জন আহত হয়েছে। ৭ মাসের অন্তঃসত্বা ফেরদাউসকেও বেদড়ক প্রহার করেছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

আঃ মন্নান জানান, জামালের বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে চরফ্যাশন থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।

চরফ্যাশন থানার ডিউটি অফিসার জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।