মুলাদীতে তা’লিমুল কুরআন ফাউন্ডেশনের কমিটি গঠন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলায় তা’লিমুল কুরআন ফাউন্ডেশন কমিটি গঠন উপলক্ষে শনিবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০টায় পৌরসভার ৪নং ওয়ার্ডের বাইতুল জান্নাত জামে মসজিদে সভা অনুষ্ঠিত। মাওঃ মুফতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা তা’লীমুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি মাওঃ মোঃ সাইফুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন মুলাদী উপজেলা মসজিদ মিশন ফাউন্ডেশনের সভাপতি মাওঃ আঃ খালেক। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শরিয়ত উল্লাহ্, হাফেজ মোঃ বেল্লাল হোসেন, এইচ,এম, সুলাইমান বিন নুর, মোঃ মহিবুল্লাহ্ ইবনে নুর, হাফেজ মোঃ ফেরদাউস, মোঃ মেহেদী হাসান, ইলিয়াস হোসেন, এমদাদ হোসেন প্রমুখ।

সভার শেষে হাফেজ মাওঃ মুফতি মোঃ রফিকুল ইসলামকে সভাপতি ও মোঃ ফিরোজ আনছারী কে সেক্রেটারী করে ১১ সদস্য বিশিষ্ট মুলাদী উপজেলা তা’লিমুল কোরআন ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।