মুলাদীতে মন্ত্রী পরিষদ সচিব মাহাবুব হোসেনের মতবিনিময় সভা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের মন্ত্রি পরিষদ সচিব মোঃ মাহাবুব হোসেন মুলাদীতে উপজেলা হল রুমে কর্মরত সরকারী কর্মকর্তাগনের সাথে শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় মতবিনিময় সভা করেন। বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মন্ত্রি পরিষদের সচিব মোঃ মাহাবুব হোসেন।

মন্ত্রি পরিষদ সচিব হিসেবে ২০২৩ এর ৩রা জানুয়ারী যোগদানের পর তার নিজ জন্মস্থান মুলাদীতে এটি তার প্রথম সফর। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন মাননীয় প্রধান মন্ত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন সেটি যেন সঠিক ভাবে পালন করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া চাই।

তিনি সরকারের বিভিন্ন কর্মকা-ের কথা তুলে ধরে বলেন দেশ ও বিদেশে সরকারের নামে বিভিন্ন অপপ্রচার চলছে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। মুলাদী উপজেলার জনপ্রতিনিধির বক্তব্যের জবাবে তিনি বলেন আপনাদের সকলের দাবি বাবুগঞ্জ-মীরগঞ্জ সেতু আমি এটা বাস্তবায়নে জন্য কাজ করব।

বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল আহসান সুবজ কাজী, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন বেপারী।

এ সময় উপস্থিত ছিলেন, ডি, আই জি, আক্তারুজ্জাম, বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহেদুল ইসলাম, মুলাদী উপজলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ, সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, মুলাদী থানা ইনচার্জ তুষার কুমার মন্ডল, মুলাদী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরীন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান হাওলাদার, মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান সিপু খান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী প্রমুখ।