মুলাদীতে ছবি অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পেলো জিয়ানা আহসান

রূপালী ডেস্ক।।
ছবি অঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে মুলাদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী জিয়ানা আহসান। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে মুলাদী সরকারি কলেজের শহীদ মিনার চত্ত্বরে তার হাতে পুরস্কার তুলে দেন মুলাদী উপজেলা চেয়ারম্যান আলহাজ তরিকুল হাসান খান মিঠু।

এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) মুলাদী হলরুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ ছবি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।