গৌরনদীতে কুরআনে হাফেজদের সংবর্ধনা ও ওয়াজ মাহফিল

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
বরিশালের গৌরনদী উপজেলায় কুরাআনে হাফেজদের দস্তারবন্দী উপলক্ষে পাগরী এবং ক্রেষ্ট প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী তাঁরাকুপি কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে সোমবার রাতে তাঁরাকুপি কটকস্থল মাদ্রাসা মাঠে সমাজ সেবক আলহাজ মোঃ করম আলী মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা দারুল আমান মাদ্রসার মোহতামিম হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানা মাদ্রাসার মোহতামিম পীর আলহাজ হযরত ক্বারী আঃ আজিজ, তাঁরাকুপি কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ও মুহতামিম মাওলানা মোঃ কামাল হোসেন কুতুবী (রমজানপুরী), তাঁরাকুপি কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও মুহতামিম হাফেজ মাওলানা মোঃ হামীম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউপি সদস্য বজলুর রশিদ, সিনিয়ার সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, তাঁরাকুপি কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়া, সাধারন সম্পাদক মোঃ শরীফুল রহমান, যুগ্ম সম্পাদক মাইনুল ঘরামী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সংগ্রাম, মাদ্রাসার শিক।ষক হাফেজ কামাল হোসেনসহ অন্যান্যরা।