পিরোজপুরে মায়ের খোজে বাসা থেকে বেড়িয়ে প্রতিবন্ধি যুবক নিখোঁজ

নেছারাবাদ প্রতিনিধি (পিরোজপুর)।।
মাতা আনোয়ারা বেগম(৫০) মরনব্যাধি ক্যানসারে আক্রান্ত। পিতা মো: সিদ্দিকুর রহমান শরীরের নানান রোগশোকে তিনিও নিভু নিভু প্রাণ। এই দু:সময়ে ছেলে মো: রবিউল ইসলাম(২০)-কে হারিয়ে আরো ভেঙ্গে পড়েছেন অসহায় পিতা মাতা দু’জনেই। রবিউলর মায়ের খোজে বাসা থেকে বেড়িয়ে প্রতিবন্ধি যুবক পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার কামারকাঠি ১নং ওয়ার্ডের বাসিন্দা। সে গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে বাড়ী থেকে মায়ের খোজে বেড়িয়ে এ রিপোর্ট লেখা পূর্ব পর্যন্ত আর বাসায় ফিরেনি। রবিউল একজন বুদ্ধিপ্রতিবন্ধি ছেলে। হারানোর সময় তার পরনে ছিল ফুল লাল শার্ট,কালো প্যান্ট, গায়ের রং শ্যামলা।

রবিউলের বোন জামাই মো: জাকির হোসেন বলেন, তার শ্যালক একজন বুদ্ধিপ্রতিবন্ধি। কোনদিন মা ছাড়া থাকেনি। হটাৎ কিছুদিন পূর্বে তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে তার ক্যানসার ধরা পড়ে। পরে শ্যালক রবিউলকে বাসায় রেখে ধারদেনা করে অনেক কষ্টে শাশুড়িকে ঢাকায় নিয়ে যাই। ঢাকায় হাসপাতালে বসে জানতে পারি রবিউলকে দু’দিন ধরে পাওয়া যাচ্ছেনা। বর্তমানে তাকে খোজার জন্য এলাকায় মাইকিং চলছে। ছেলেকে না পেয়ে আমার শশুর শাশুড়ি আরো অসুস্থ হয়ে পড়ছে।

তিনি বলেন, যদি কোন সহৃদয়বান ব্যাক্তি রবিউলের খোজ পেয়ে থাকেন তাহলে নিম্মিক্ত মোবাইল নাম্বারে (০১৮৭৬-১৯২৬২৩) যোগাযোগ করার জন্য অনুরোধ করেন