কেন্দ্রীয় নেতা মামুনের নেতৃত্বেই শক্ত অবস্থানে রয়েছে বরগুনা জেলা বিএনপি

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বিগত বছরের চেয়ে শক্ত অবস্থানে রয়েছে বরগুনা জেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপি সহসম্পাদক (শ্রম)ফিরোজ উজ জামান মামুন মোল্লাকে নিয়েই গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে সর্বদা কাজ করছেন তৃনমূল বিএনপির নেতা-কর্মীরা। ইতিমধ্যে বরগুনা জেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন হবার পর থেকেই এ আস্থার সৃষ্টি হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল ইউনিট কমিটি গঠন করে দেওয়ায় প্রানচাঞ্চল্যতা ফিরে পেয়েছেন তৃনমুলের বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটি সম্প্রতি সময়ে বরগুনা জেলা বিএনপির নুতন আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় তৃনমূলে আস্থা বাড়েছেন। তৃনমূলের নেতা-কর্মীরা নুতন এ নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসের কমতি নেই। দীর্ঘ তিনটি বছর পরে তারা যেন ফিরে পেয়েছেন দল প্রেমের স্বস্তির নিশ্বাস। প্রবিন ও তরুণদের সমন্বয়ে গঠিত জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি পূর্বের চেয়ে অনেক শক্তিশালী কমিটিও বটে।

কমিটি গঠনের পর থেকেই এ জেলা বিএনপি সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন ও সংগ্রাম সতস্ফূর্ত পালন করতে বদ্ধপরিকর। সর্বপরি বরগুনা জেলাবাসি তাদের আশা সঞ্চালনার কমিটি পেয়েছেন।

অপরদিকে বরগুনা জেলা বিএনপিতে কেন্দ্রীয় বিএনপির তরুন এক নেতাকে পেয়ে তৃনমূলের নেতা-কর্মীরা আশার আলো দেখছেন। দলের নেতা কর্মীরা কেন্দ্রীয় বিএনপির সহসম্পাদক শ্রম ফিরোজ উজ জামান মামুন মোল্লাকে সর্বদা সাথে নিয়েই কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচী পালন করছে। ইতিমধ্যে তিনি জেলার সর্বত্র তরুনদের মনে স্থান করে নিয়েছেন। তরুনদের আশ্রয় ও ভরসাস্থল এখন এ তরুন নেতা ফিরোজ উজ জামান মামুন মোল্লা । তিনি কেন্দ্র ঘোষিত কর্মসূচীর পাশাপাশি প্রতি মাসে দুই বার নেতা-কর্মীদের খোঁজ খবর ও দু:খ কষ্ট মুছে দিতে ঢাকা থেকে বরগুনা আসেন। বরগুনা-১ আসন তথা সদর,আমতলী,তালতলীর উপজেলার প্রত্যান্ত অঞ্চলের প্রতিটি নেতাকর্মীর বাসায় বাসায় গিয়ে দলের কাজ করছেন। সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদেরও সার্বিক খোজ খবর নেন এ তরুন নেতা । দলের অবহেলিত ও নির্যাতিত কর্মীদের সুখ দুঃখের সাথি হয়ে থাকাটাই তার স্বপ্ন। এক কথায় তরুন এ বিএনপি নেতা সবার প্রিয় ও ভালোবাসার ব্যক্তিত্ব হয়ে আছেন।

বরগুনা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিব জানান, বরগুনা জেলা বিএনপির বর্তমান যে আহবায়ক কমিটি গঠন হয়েছে তা হয়েছে দেশ সেরা কমিটি। আমরা সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ কমটির সাথে আন্দোলন কর্মসূচী স্ফূর্ত পালন করি। আমরা উজ্জীবিত বটে। বরগুনা জেলা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অধিকাংশই তরুন হওয়াতে আমরা বেশ খুশি।

তিনি আরো বলেন,বরগুনা জেলা বিএনপির নুতন কমিটি আসলেই সুন্দর ও নেতৃত্বপূর্ন হয়েছে। দীর্ঘ কয়েক বছর পরে হলেও এবার আমরা বরগুনাবাসি বিএনপিতে তরুন এক নেতা ফিরোজ উজ জামান মামুন মোল্লাকে পেয়ে আশার আলো দেখছি। আমরা তার উদারতা দেখে সবার মন বেশ উজ্জীবিত।

বরগুনা জেলা বিএনপির আহবায়ক মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, আমাকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরগুনা জেলা বিএনপির আহবায়কের দায়িত্ব দেয়ার পর থেকে সকলকে নিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছি। জেলা কমিটি অনুমোদন পাওয়ার তিন মাস যেতে না যেতেই জেলার ছয়টি উপজেলা ও চারটি পৌরসভা মোট দশটি ইউনিটে গিয়ে আলাদা আলাদা সময়ে কর্মীসভা করেছি। দলের পদ পদবি চাওয়া নেতাদের কাজ থেকে দলীয় বায়োডাটা (সিভি) নিয়ে বিচক্ষণতার সাথে নয়টি ইউনিট কমিটি অনুমোদন দিয়েছি। এর পাশাপাশি কেন্দ্র থেকে ঘোষিত সকল প্রোগ্রামের নির্দেশনা অনুযায়ী সতস্ফূর্তভাবে পালন করেছি।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির কার্যকরি কমিটির সহসম্পাদক (শ্রম) ও বরগুনা জেলা বিএনপির এক নম্বর সদস্য ফিরোজ উজ জামান মামুন মোল্লা বলেন, ইউনিট কমিটি অনুমোদনের ক্ষেত্রে জেলার নীতি নির্ধারকদ্বয় চুল ছেড়া বিশ্লেষণে মাধ্যমে স্বল্প কয়েক জনের স্বমন্বয়ে নয়টি ইউনিট আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। সম্প্রতি কয়েক মাস আগে বাংলাদেশের আগামীর রাষ্ট্র নায়ক,দলের দায়িত্বে থাকা চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান মহোদয় বরগুনা জেলা বিএনপির ৩১ সদস্য আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন। আমি আশা করি এই কমিটি ভোট চোর, শ্বৈরশাষক, শেখ হাসিনা সরকারকে আন্দোলনের মাধ্যমে রাজপথে থেকে পতন ঘটাতে সক্ষম হবো ইনশাআল্লাহ। বিএনপির এ বৃহত্তর দলে সবাই পদ পদবি চাইবে তাই কম সংখ্যক পদ-পদবি থাকায় সবাইকে তো খুশি রাখা যায় না। দলের যে যেমন কাজ করবে সে তেমনই মূল্যায়িত হবেন। আমার নেতা তারেই রহমান ও কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ আমাকে এ দলের নেতৃত্ব দিয়েছেন তাই চেষ্টা করি সতস্ফূর্ত আন্দোলন ও কেন্দ্রঘোষিত কর্মসূচী পালন করার।