মঠবাড়িয়ায় মন্দিরের সাইনবোর্ড দিয়ে স্বাস্থ্য কর্মকর্তার জমি দখলের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো: জামালমিয়া (শোভন) এর পিরোজপুরের মঠবাড়িয়া পৌরশহরে ভোগ দখলীয় জমি মন্দিরের সাইনবোর্ড টাঙ্গিয়ে দখল করার অভিযোগ করেছেন। রোববার (০৫ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে স্থানীয় রাজিব ওরফে অসীম মন্ডল (২৩), বনানী ওরফে রনিমন্ডল (২৮), পরিতোষ মিত্র (৪৪), অনুপ বিশ্বাস (৩৮) ও কৃষ্ণ কান্তহাওলাদারসহ(৩৭)অজ্ঞাত ৮/১০ জনেরবিরুদ্ধে তারজমি দখলের অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা: জামাল মিয়া জানান, ০৮.০৮.০১৭ তারিখ মদনশাহাগংয়ের নিকট থেকে টিএন্ডটি রোডস্থ জেএলনং-২১, মৌজা মঠবাড়িয়া এসএ খতিয়ান ২৮০ এবংদাগ নং-১৪৩২ থেকে ৫ শতক জমি ক্রয় করে ভোগ দখল করে আসছেন। চাকুরীর কর্মস্থল ঢাকাস্থ মহাখালী অবস্থানকালে গত ২৬.০২.২৩ তারিখ স্থানীয় মৃত অমৃত মন্ডলের ছেলে রাজিব মন্ডল গং ওই জমিতে একটি টিন সেট ঘর তৈরী করে শ্রীশ্রী হরিমন্দিরের নামে ব্যানার টাঙ্গিয়ে জবর দখলকরে। ডা: জামাল মিয়া খবর পেয়ে ঢাকা থেকে এসে বাঁধা দিলে তারা তার সাথে দুর্বব্যবহার করে। এমন কি তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেয় বলে তিনি জানান।

এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়ে কোন প্রতিকার পাননি বলে ডা: জামাল মিয়া জানান। সংবাদ সম্মেলনে ডা: জামাল মিয়ার ভাতিজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. সোহেল আহমদ এবংশ্যালক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ব্যপারে রাজীব ওরফে অসীম মন্ডলের সাথে যোগাযোগ করলে তিনি ওই জমির মালিকানা দাবী করে জানান, তাদের জমিতে তারা মন্দির নির্মাণ করেছেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার ডা: জামালের লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বিরোধীয় জমির মালিক কে তাতদন্তাধীন আছে। তদন্তের পর প্রয়োজনীয়ব্যবস্থা গ্রহনকরা হবে।