বামনায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বরগুনা প্রতিনিধি।।
বরগুনার বামনায় মাদক মামলার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. নুরুল ইসলাম জমাদ্দার ওরফে লালন(৪০) কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। তিনি উপজেলার পূর্ব লক্ষ্মীপূড়া গ্রামের জয়নাল আবেদীন জমাদ্দারের ছেলে। আজ মঙ্গলবার (৭ মার্চ) সকালে ১১টায় এএসআই লিটন হালদারের নেতৃত্বে বামনা থানার পুলিশ সদস্যরা তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেন।

বামনা থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বামনা থানায় ২৫৭ পিচ ইয়াবাসহ লালন জমাদ্দারকে গ্রেফতার করেছিলো পুলিশ। ওই মামলায় কিছুদিন জেলে থাকার পর জামিনে মুক্ত হয় তিনি। ওই মামলায় তিনি আদলতে হাজির না হয়ে পালিয়ে থাকে। পরে আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০২২ সালে কোর্ট তাকে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দ্বীর্ঘ দিন পালাতক থাকার পরে তাকে বামনা থানা পুলিশ গ্রেফতার করেন।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বশিরুল আলম জানান, মাদক মামলায় ৭ বছরের কারাদন্ডপ্রাপ্ত আসামী লালল দ্বীর্ঘদিন পালাতক ছিলো। বামনা থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে বাড়ী থেকে গ্রেফতার করেছে। আজ দুপুরে আসামীকে বরগুনা কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।