মুলাদীতে সাংবাদিকের মটরসাইকেল গতিরোধ ছিনতাই

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীতে সাংবাদিকের মটরসাইকেল গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ সুত্রে জানা গেছে, মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, মুলাদী অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক বাংলার বাণী পত্রিকার মুলাদী উপজেলা প্রতিনিধি ফিরোজ রাড়ী উপজেলার কাজিরচর ইউনিয়নে আধু ফকিরের মেলা দেখে বুধবার (০৮ মার্চ) রাত ১১টার সময় মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে বড়ইয়া বাজারের কাছে আসলে কাজিরচর ইউনিয়নের রাগুয়া ব্রিজ এলাকার সবুজ খানের পুত্র রাব্বি খান ৫/৬ জন সহযোগী নিয়ে মটরসাইকেল গতিরোধ করে সাংবাদিক ফিরোজ রাড়ীর সাথে থাকা ৩০০০০/ (ত্রিশ হাজার ) টাকা ছিনিয়ে নেয়।

এসময় ফিরোজ রাড়ীর সাথে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং তাকে জীবন নাশের হুমকি প্রদান করে। সাংবাদিক ফিরোজ রাড়ীর ডাক চিৎকারের স্থানীয় লোকজন ছুটে আসলে ছিনতাইকারী রাব্বি ও তার সহযোগীরা পালিয়ে যায়।

স্থানীয় সুত্রে জানাগেছে, সবুজ খান ও তার ছেলে রাব্বি খান এবং তার সহযোগীরা অতিতেও একাধীকবার এধরনের ঘটনা ঘটিয়েছে। তাদের বিরুদ্ধে থানায়ও একাধীক অভিযোগ রয়েছে। এব্যারে সাংবাদিক ফিরোজ রাড়ী বাদী হয়ে মুলাদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।