মঠবাড়িয়ায় যুবদল ও ছাএদলের ২ জন গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল থেকে যুবদল নেতা রিয়াজুল ইসলাম (৩৭) ও ছাএদল নেতা আরিফ মল্লিক (২৮) কে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ । যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার (০৮ মার্চ) রাতে বের হওয়া বিক্ষোভ মিছিল থেকে তাদের গ্রেফতার করা হয় ।

উপজেলা যুবদলের সদস্য সচিব তাহসিন জামান রোমেল জানান , যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেফতারের প্রতিবাদে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সন্ধ্যার পরে শহরের দক্ষিন বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় । বিক্ষোভ শেষে হাসপাতালের সামনে পথসভার সময় পুলিশ তাদের বাধাঁ দেয় । পরে যুবদল নেতা রিয়াজুল ইসলাম ও ছাএদল নেতা আরিফ মল্লিককে পুলিশ গ্রেপ্তার করে।

মঠবাড়িয়া থানার ওসি মো: কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , রিয়াজুল ইসলাম ও আরিফ মল্লিক নাশকতা মামলার এজাহারভূক্ত আসামী । গ্রেফতারকৃতদের ৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়ার ম্যাজিষ্টেট আদালতে সোপর্দ করা হয় । আদালত জামিন মঞ্জুর না করে তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।