পিরোজপুরের নেছারাবাদে পিতার বসতঘরে আগুন দিল ছেলে

মোঃ ফয়সাল হাসান, নেছারাবাদ (পিরোজপুর)।।
নেছারাবাদে পিতার কাছে নেশার টাকা চেয়ে না পাওয়ায় পিতার বসতঘরে আগুন লাগিয়ে দিল আনোয়ার হোসেন নামে এক মাদাকাশক্ত ছেলে। বৃহস্পতিবার (০৯ মার্চ) রাত দশটার দিকে উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি ২নং ওয়ার্ডে ওই অগ্নি সংযোগ ঘটে। ফায়ার সার্ভিস আগুনের খবর পেয়ে প্রায় আধাঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রে আনলেও ততক্ষনে ঘরের সবকিছু পুড়ে ভষ্মিভুত হয়েছে। ওই হতভাগা পিতার নাম আব্দুস সত্তার। আগুনে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবার।

আব্দুস সত্তার জানান, তার ছেলে একজন মাদকাশক্ত। সে প্রায়ই আমাকে ও আমার স্ত্রীকে মারধর করতে আসে। তাই ওর ভয়ে ঘর ছেড়ে মাঝেসাজে মেয়ের বাড়ীতে থাকি। ঘটনার দিন সে আমার কাছে বেশ কিছু টাকা দাবী করে। আমি দিতে অস্বীকৃতি জানাই। তাই সে বৃহস্পতিবার রাতে আমার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

ইউপি সদস্য মো: নুরুল আমীন লিটন জানান, তার ছেলে একজন মাদকাশক্ত। এ নিয়ে তার বাবা আমার কাছে নালিশ করত। ঘটনার দিন আনোয়ার তার বাবার কাছে টাকা চায়। তার বাবা তা না দেয়ায় রাতে পিতার বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের নায়েক মো: তরিকুল আলম জানান, আগুনে চল্লিশ হাজার টাকায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং দুই লক্ষ টাকার মালামাল উদ্ধার হয়েছে। তিনি বলেন, স্থানীয়রা জানিয়েছেন সত্তার হোসেনের ছেলে আনোয়ার হোসেন ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তাই তদন্ত ছাড়া আগুনের সঠিক সূত্রপাত বলা যাবেনা।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ মো: জাফর আহমেদ জানান, আগুন লাগা বসত ঘরের মালিক সত্তার হোসেন বলেছেন, তার ছেলে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তবে এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।