কাউখালীতে প্রধান সড়কে গাডার ব্রিজে এপ্রোচ নেই, দুর্ভোগ চরমে

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের কাউখালী উপজেলা সড়কে এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ১ বছর পূর্বে আরসিসি গাডার ব্রিজ নির্মিত হলেও অধ্যবধি পর্যন্ত দুপাশে এপ্রোচ না থাকায় চলাচলে চরম দূভোগে পড়েছে সাধারণ মানুষ।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়, ঐশি এন্টার প্রাইজ নামক ঠিকাদার প্রতিষ্ঠানটি ১ বছর পূর্বে আই.বি.আর.পি প্রকল্পের আওতায় ২ কোটি ৭২ লক্ষ টাকা ব্যায় ব্রিজের মূল কাজ শেষ করলেও এপ্রোজের কাজ ফেলে রেখে যায়। ব্রিজের দুই পাড়ে ৬টি রাস্তার সংযোগ রয়েছে। জন গুরুত্বপূর্ন এই ব্রিজটির উত্তর পাশে একমাত্র সরকারি বালিকা বিদ্যালয় প্রায় সহস্রাধিক ছাত্রী প্রতিদিন বিদ্যালয় যাতায়াত করেন। ব্রিজের ১০০ গজের মধ্যেই রয়েছে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও কাজী হারুনর রশিদ প্রাথমিক বিদ্যালয় তার পাশেই রয়েছে কেন্দ্রীয় আশ্রম এবং ব্রিজের দক্ষিন পাশেই ২০০ গজের মধ্যেই উপজেলা পরিষদ, সরকারি বালক বিদ্যালয়, সরকারি কলেজ, স্বাস্থ্য কমপ্লেস্ক ও মহিলা কলেজের মতো গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান। যে কারনে ব্রিজের দুই পাড়েই কয়েক হাজার মানুষের প্রতিদিন জরুরি কাজে যাতায়েত করতে হয়। এপ্রোজ না থাকায় কাজী হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পলাশ সিকদার, এসবি সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা কামাল সহ অনেকেই অভিযোগ করেন যে, প্রতিদিন শিক্ষার্থীরা আসা যাওয়ার সময় ধুলা বালিতে একাকার হয়ে যায়। ফলে সর্দি কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়।

এ ব্যাপারে ঠিকাদারের প্রতিনিধি সঞ্জিত সাহা জানান, অ্যাপ্রস করার জন্য রিভাইস অনুমোদনের নির্মিত্বে হেডকোয়ার্টারে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ করা হবে।

কাউখালী উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ২/১ দিনের মধ্যে প্রধান প্রকৌশলী এপ্রোজের অনুমোদন পাওয়া যাবে এবং ঠিকাদার কাজ শুরু করবেন।