কলাপাড়ায় হাতপাখার সমর্থকদের হামলায় নৌকার ৮ কর্মী আহত

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাতপাখা প্রতিকের সমর্থকদের হামলায় নৌকা প্রতিকের ৮ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত শাহজালাল (৪৫) নামের এক কর্মীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বেলা সাড়ে এগারোটায় ওই ইউনিয়নের তেগাছিয়া গ্রামের মিরাবাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাতপাখা প্রতিকের দুই সমর্থককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে আওয়ামী সমর্থিত কাজী হেমায়েত উদ্দিন হিরনের কর্মীরা ওই এলাকায় প্রচারনায় নামেন। এসময় মীরাবাড়ি এলাকায় পৌছলে হাতপাখা প্রতিকের দুলাল খাঁনের সমর্থকরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। আহতদের মধ্যে ৫ জন কলাপাড়া হাসপাতালে ভর্তি রয়েছে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৬ মার্চ কলাপাড়ার ৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।