হিজলা থানার পুলিশ সদস্য রিয়াজুলের সততার পরিচয়

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার হিজলা থানার পুলিশ সদস্য রিয়াজুল ইসলাম সততার পরিচয় দিয়ে এলাকার মানুষের কাছে সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে তুলে ধরলেন।

ঘটনার বিবরণে প্রকাশ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মুলাদী আউটলেট শাখার ম্যানেজার মোঃ আশিকুর রহমান ব্যাংকের কাজের জন্য পাতারহাট যাওয়ার জন্য মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮:১৫ মিনিটে মুলাদী সিনেমা হলের সামনে থেকে মাহিন্দ্রতে যাওয়ার পথে মানিব্যাগ হারিয়ে যায়। যাহার মধ্যে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। ঐ দিনই মাহিন্দ্রটি পুলিশের পেট্রোল ডিউটিতে ছিল। ঐ গাড়ীতেই পুলিশ সদস্য রিয়াজুল ইসলাম ছিলেন এবং তার চোখে ঐ মানিব্যাগটি দেখতে পেয়ে সকলকে জিজ্ঞেস করা হলে কেউ বলতে পারেনি। তখন পুলিশ সদস্য রিয়াজুল ইসলাম মানিব্যাগ থেকে পাওয়া মোবাইল নাম্বারে ফোন দিয়ে জানালে তাকে হারানো মালামাল নিয়ে আসতে বলেন।

ব্যাংক ম্যানেজার মোঃ আশিকুর রহমান হিজলা থানার পুলিশ সদস্য রিয়াজুল ইসলামের সাথে ১৬ মার্চ সকাল ১১টায় দেখা করলে হারানো মালামাল সঠিকভাবে তাকে বুঝিয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ মিয়া, পুলিশ পরিদর্শক মোঃ আঃ রহিম, সাব-ইন্সপেক্টর মোঃ বিল্লাল হোসাইন ও পুলিশ সদস্য আঃ রাজ্জাক।