মুলাদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মুলাদী প্রতিনিধি।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মুলাদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মোনাজাতের আয়োজন করে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামন থেকে একটি আনন্দ র‌্যালী বেরহয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগ সভাপতি জিয়াউল আহসান খান সিপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. আঃ বারী, মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবুল বাসার খান, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন অশ্রু, পৌর আওয়ামীলীগ নেতা রেজা হাওলাদার, মিজান দেওয়ান, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবিন, কাজী কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক কাজী মুরাদ, ছাত্রলীগ নেতা এ্যাড. তানভীর হোসেন রাড়ী সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অপরদিকে নানা কর্মসুচির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উৎযাপন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের নেতৃত্বে র‌্যালী, আলোচনা সভা, কবিতা আবৃতি সহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে উপজেলা প্রশাসন।