আগৈলঝাড়ায় পিতা-পুত্রের ইসলাম ধর্ম গ্রহন

আগৈলঝাড়া প্রতিনিধি (বরিশাল)।।
বরিশালের আগৈলঝাড়ায় হিন্দু ধর্মালম্বী এক পরিবারের বাবা ও ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারা ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।

উপজেলার রাজিহার ইউনিয়নের ভাজনা বাহাদুরপুর গ্রামের মৃত সনাতন বেপারীর ছেলে শান্তি রঞ্জন বেপারী (৫৫) ও তার ছেলে সজল বেপারী (২৫) ২২ মার্চ বরিশালের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক সুমাইয়া রেজবী মৌরির আদালতে প্রথমে এফিডেভিট এর মাধ্যমে ও পরে জেলা কোর্ট মসজিদের ইমাম এর কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পর পিতার নাম আবু বকর সিদ্দিকী ও ছেলের নাম আব্দুর রহমান রাখা হয়েছে।

মুসলিম ধর্ম গ্রহনের পর শুক্রবার (২৪ মার্চ) উপজেলা সদরের কেন্দ্রীয় মসজিদে প্রথম বারের মতো তারা জুম্মার নামাজ আদায় করেন। এসময় মসজিদের মুসুল্লিরা তাদেরকে নগদ টাকা ও নতুন পোষাক প্রদান করেন।

তারা হলফনামায় উল্লেখ করেন, ছোটবেলা থেকে মুসলমান প্রতিবেশীর সাথে মেলামেশা এবং পবিত্র কুরআন, হাদিস ও হযরত মুহাম্মদ সা. এর জীবনী পড়ে জেনে বুঝে তারা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।