বাবুগঞ্জে মাদ্রসার সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

বাবুগঞ্জ প্রতিনিধি ॥
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ বিভিন্ন অনিয়মের ঘটনায় হয়েছে।

একাদিক অভিযোগ সুত্রে জানা যায়, ওই মাদ্রাসায় অফিস সহকারী ও হিসাব সহকারী পদসহ ৫টি পদে নিয়োগ দেয়া হয়েছে। অত্র প্রতিষ্ঠানের পিন্সিপাল মাওলানা মাসুদুর রহমান ও সভাপতি নূরে আলম বেপারী মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে বয়সসীমা উপেক্ষা ও ভূয়া পরিচয় পত্র নিরাপত্তাকর্মী পদে নিয়োগ দেয়া হয়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী।

এ ব্যপারে অভিযোগকারী আমানুর রহমান জানান, মাধ্যমিক শিক্ষা অফিসারকে অবহিত না করে নিয়োগ বানিজ্যে লিপ্ত হয়েছেন সভাপতি ও পিন্সিপাল।

অভিযুক্ত সভাপতি নূরে আলম বেপারী বলেন, নিয়োগ বানিজ্যের বিষয়ে আমার জানা নেই। পিন্সিপাল মাওলানা বিষয়টি এড়িয়ে যান। স্থানীয়রা জানান ৫টি নিয়োগে প্রায় অর্ধকোটি টাকা বানিজ্য হয়েছে।