মুলাদী মাওলানা ক্বারী ওয়ালিউল্লাহ ইসলামিক পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামে মাওলানা ক্বারী ওয়ালিউল্লাহ ইসলামিক পাঠাগার ও কুরআন রিসার্স সেন্টারের উদ্যোগে পাঠাগারের হলরুমে শুক্রবার (০৭ এপ্রিল) বিকেল ৪টায় আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

পাঠাগারের মুয়াল্লিম মাওঃ মাসুদুর রহমান-এর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। দারসুল হাদীস পেশ করেন চরলক্ষ্মীপুর বজায়শুলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওঃ মুস্তাফিজুর রহমান। পাঠাগারের সম্পাদক ও আলহাজ্ব আঃ কাদের মহিলা মাদ্রাসার শিক্ষক মোঃ আবুল বাশারের পরিচালনায় সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ কে এম জাহিদুল ইসলাম।

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, আলহাজ্ব আঃ কাদের মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ গিয়াস উদ্দিন, মুলাদী মহিলা কলেজের অধ্যক্ষ মাওঃ ইব্রাহীম, আরিফ মাহমুদ ডিগ্রী কলেজের অধ্যাপক মাওঃ নেছার উদ্দিন, আল-আরাফহ্ ইসলামী ব্যাংক মুলাদী আউটলেট শাখার পরিচালক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, বিশিষ্ট সমাজ সেবক আলাউদ্দিন প্যাদা ও বজলুর রহমান সরদার প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন চরলক্ষ্মীপুর সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ সাইফুল ইসলাম।