মুলাদীতে বাংলাদেশ মসজিদ মিশনের কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী পৌরসভার ৪নং ওয়ার্ডে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বেলা ১০টায় বাংলাদেশ মসজিদ মিশনের মুলাদী উপজেলা শাখার সভাপতি মাওঃ আঃ খালেক ও মুফতি মাওঃ রফিকুল ইসলামকে সেক্রেটারী করে ১৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মুলাদী উপজেলা মসজিদ মিশনের সভাপতি মাওঃ আঃ খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ কামরুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা মোঃ জাকির হোসাইন।

মুলাদী উপজেলা মসজিদ মিশনের সেক্রেটারী মুফতি মাওঃ রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বরিশাল জেলার ওলামা বিভাগের সেক্রেটারী কালকিনি সদর ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ মোঃ জাকির হোসাইন, মুলাদী মহিলা কলেজের অধ্যক্ষ মাওঃ মোঃ ইব্রাহীম হোসেন, সফিপুর ইউনিয়নের মসজিদ মিশনের সভাপতি মাওঃ মোঃ সামসুল হক প্রমুখ। দোয়া অনুষ্ঠানে আরো আলেম ওলামাগণ উপস্থিত ছিলেন।