কাউখালীতে পূর্ব বিরোধের জের যুবককে কুপিয়ে হত্যা

কাউখালী প্রতিনিধি ( পিরোজপুর)।।
পিরোজপুরের কাউখালিতে জমি ও পূর্ব বিরোধের জেরে হাসিফ বয়াতি (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বুধবার(১২ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার শিয়ালকাঠির চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসিব ওই এলাকার ইউনুচ বয়াতির ছেলে।

নিহত হাসিবের মা নিরু বেগম জানান, স্থানীয় প্রতিপক্ষদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে ও পূর্ব বিরোধে চলে আসছিলো। ঘটনার দিন সন্ধ্যায় ইফতারের পর হাসিবকে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে মারধর করলে হাসিবের চিৎকার শুনে তার মা লাইট নিয়ে নির্জন ওই ভিটায় গেলে তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় পরে থাকতে দেখে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসারা মৃত ঘোষণা করে।

রাজাপুর থানার এসআই পলাশ হোসেন জানান, খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ময়নাতদন্তের বৃহস্পতিবার সকালে ঝালকাঠি মর্গে প্রেরন করা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া জানান, নিহতের বাবা ইউনুস বয়াতি বৃহস্পতিবার কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।