চরফ্যাশনে চর মানিকা ইউপি মৎস্য চাল বিতরণে অনিয়মের তদন্ত

আমির হোসেন, চরফ্যাশন।।
মৎস্য চাউল কম দেয়ার প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে ক্যাডার বাহিনী দিয়ে জেলে ও তদারকি কর্মকর্তাও উপর হামলা হয়েছে। এব্যাপারে গত বিভিন্ন পত্রিকার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদের সূত্রে ধরে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আল নোমান উপজেলা মৎস্য কর্মকর্তাকে তদন্ত করতে নির্দেশ দেয়া হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সোমবার ঘটনা স্থাল তদন্ত করেন।

তদন্তকারী কর্মকর্তা বলেন, তদন্ত করা হয়েছে নির্বাহী কর্মকর্তাকে রিপোর্ট দেয়া হবে।

ইউএনও আল নোমান বলেন, তদন্ত করা হয়েছে। চেয়ারম্যান শফিউল্যাহর হাওলাদারের বিরুদ্ধে অপরাধের সততা পাওয়া গেছে। রিপোর্ট প্রদান করলে জেলা প্রশাসককে প্রেরণ করা হয়ে তিনি সিন্ধান্ত নিবেন।

উল্লেখ্য চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউপি চেয়ারম্যান শফি উল্লাহ হাওলাদার রবিবার সকালে জেলেদের মাঝে চাল বিতরণ করেন। তদারকি কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার আনোয়ার হোসেন চাল কম দেয়ার বিষয়টি নোট করেন এবং সুবিধাভুগি জেলে মো. হোসেন প্রতিবাদ করা চেয়ারম্যান নিজে ও তার ক্যাডার বাহিনীরা তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং তদারকি কর্মকর্তা(ট্যাগ)অফিসারকে চাল বিতরণ স্থল থেকে সরিয়ে দেন।