চর মানিকা ইউপি’র জম্মনিবন্ধনের অত্মসাতকৃত টাকার তদন্ত শুরু

চরফ্যাশন প্রতিনিধি।।
বিভিন্ন দৈনিক সংবাদ প্রকাশের পর চরফ্যাশনের চরমানিকা ইউনিয়নে জন্মনিবন্ধন বন্ধ ৬০লাখ টাকা আত্মসাৎ তদন্ত শুরু হয়েছে। সোমবার(১৭ এপ্রিল) তারিখে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিজ কার্যলয়ে তদন্তকাজ পরিচালনা করেন।

তদন্তকালে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার, তার ছেলে তুহিন, সাবেক সচিব মো. ছিদ্দিক, উদ্যোক্তা মনির হোসেনকে পৃথক পৃথক লিখিত নেয়া হয়েছে। উল্লেখ্য গত তারিখে দৈনিক কালের কন্ঠ পত্রিকায় “চরফ্যাশনে জন্ম নিবন্ধন হচ্ছেনা” শিরোনামটি প্রকাশিত হয়। উক্ত সংবাদের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ভোলা জেলা প্রশাসককে এক পত্র দিয়েছেন।

জেলা প্রশাক ভোলা তৌফিক-ই-ইলাহী স্বাক্ষরিত পত্রে নির্বাহী কর্মকর্তা চরফ্যাশনকে তদন্ত করতে বলা হয়েছে। নির্বাহী কর্মকর্তা আল নোমান ৩৫৭(৪)স্মারকে তদন্ত করতে পত্র ইস্যু করেন। নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, তদন্ত চলছে। দতন্ত সাপেক্ষে প্রতিবেদন প্রেরণ করা হবে।