কাউখালীতে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের কাউখালীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত। জানা গেছে, কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের কামাল হোসেন ওরফে সেন্টু শিকদারের কলেজ পড়ুয়া ছেলে মেহেদী (২২) শুক্রবার(২১ এপ্রিল) বিকালে বাড়ি থেকে পার্শ্ববর্তী ইন্দেরহাট বাজারে যাবার সময় রোঙ্গাকাঠি নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের উপর পড়ে গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা হাসপাতাল পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

শনিবার ঈদুল ফিতরের নামাজের পর জানাযার শেষে কলেজ ছাত্র মেহেদীকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ ঘটনা সততা নিশ্চিত করেছে।