কাউখালীতে শসার কেজি ১৪০ টাকা

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরে কাউখালীতে ১ কেজি শসা ১৪০ টাকা দরে বিক্রি হয়েছে। সোমবার কাউখালী হাটের দিনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রতিটি নিত্য প্রয়োজনীয় তরকারির দাম সাধারণ সাধারণ ক্রেতাদের নাগালের বাহিরে। অনেক ক্রেতা বাজারে গিয়ে তরকারির দাম বেশি দেখে খালি হাতে আবার বাড়ি ফেরত গেছে।

১ কেজি শসা ১৪০ টাকা,১ কেজি করলা ১০০ টাকা, এক কেজি কাঁকরোল ১২০ টাকা, ফুলকপি ১০০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, বেগুন ৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, পটল ৪০ টাকা দরে কেজি হিসাবে বিক্রি হচ্ছে। বাজার করতে এসে দিনমজুর শুকুর আলী জানান তরকারি বাজারে আগুন কিছুই কিনতে পারছি না, আমাদের কেনার সামর্থ্য নেই।

এ ব্যাপারে পাইকারি বিক্রেতা মাসুমবিল্লাহ ও রামচন্দ্র জানান, অতি খরার কারণে তরকারির উৎপাদন কম হওয়ায় দাম একটু বেশি। বৃষ্টি হলে তরকারি বাজার নিয়ন্ত্রণে আসবে।

দক্ষিণ বাজারের খুচরা বিক্রেতা আলামিন হোসেন জানান, পাইকারদের কাছ থেকে বেশি দামে তরকারি কিনতে হয়। আশা করি আবহাওয়া অনুকূলে থাকলে শিগগিরই তরকারির দাম নিয়ন্ত্রণে আসবে।

এদিকে প্রতি কেজি বয়লার মুরগি ২৩০ টাকা ও সোনালী মুরগি ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা অভিযোগ করেছেন যে বাজার মনিটরিং জোরদার করলে প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালে বাইরে আসবে।