মুলাদীতে যুবকল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে ১১০ জনের ফ্রি ব্লাড গ্রুপিং

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বরিশালের মুলাদী গাছুয়া ইউনিয়নে যুবকল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে মুলাদী ফেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে পদ্মার হাটে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত।

ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মু. দিদারুল আহসানের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক রাশেদুল ইসলাম খান, ফেয়ার ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, সমাজ সেবক শরিয়াত হাওলাদার, আজম আকন, মার্কেটিং কর্মকর্তা মোঃ সুজন, ল্যাব টেকনোলোজিস্ট মোঃ সিরাজুল ইসলাম ও সিস্টার মনিকা।

সকাল ১০টায় ফাউন্ডেশনের কার্যালয় ব্লাড গ্রুপিং এর কার্যক্রম শুরু হলে দুপুর পর্যন্ত এ কার্যক্রম চলতে থাকে। ১১০জন লোকের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। এ ধরনের আয়োজনের জন্য এলাকাবাসী যুবকল্যাণ ফাউন্ডেশনের কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন।