বানারীপাড়ায় তুচ্ছ ঘটনায় এসএসসি পরিক্ষার্থীর উপর হামলার অভিযোগ

বানারীপাড়া প্রতিনিধি।।
বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এস এস সি পরীক্ষার্থীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামের। জানাগেছে, সোমবার (০২ মে) সন্ধ্যায় বানারীপাড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাজলাহার গ্রামের ফজর আলী সরদারের মেয়ে জবেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী লিমা আক্তারের সাথে খরগোশ ছানাকে কেন্দ্র করে একই বাড়ির বসবাসরত চাচাতো ভাই হাফিজ সরদার(৩৫) ও তার স্ত্রী কাজলের সাথে কথা-কাটাকাটি হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে উত্তেজিত হয়ে হাফিজ ও তার স্ত্রী কাজল এসএসসি পরিক্ষার্থী লিমার উপর চড়াও হয়। এ সময় তারা লোহার শাবল দিয়ে লিমার শরীরের বিভিন্ন যায়গায় আঘাত করে। এ সময় লিমার ডাকচিতকার শুনে পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা ঘটনা স্থান থেকে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় লিমাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

পরিবার সুত্রে জানাগেছে, লিমা মেরুদণ্ডে গুরুতর হাড়ভাংগা জখম হওয়ায় ৩ মে বুধবার অসুস্থ্য অবস্থায় শেবাচিম হাসপাতাল থেকে এসে যথাযথ কতৃপক্ষের অনুমতি স্বাপেক্ষে বিশেষ ব্যাবস্থায় প্রধান শিক্ষকের রুমে বানারীপাড়া ইউনিয়ন ইনিস্টিউট বিদ্যালয়ের কেন্দ্রে চলমান এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ আলম চৌধুরীর বক্তব্য জানার জন্য ফোন দেয়া হলে তাকে পাওয়া যায়নি।