ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম: হামলাকারীদের গ্রেফতারের দাবি

ভান্ডারিয়া প্রতিনিধি।।
জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান নান্না শিকদারের ওপর হামলা চালিয়ে লোহার রট দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। ৭৯ বছর বয়সী এই বৃদ্ধের ওপর হামলা করে স্থানীয় হিরন শিকদার (৪৫), আপিক শিকদার (২০), মিরাজ শিকদার (৫০),নজরুল ইসলাম (৪০) ও আসমা বেগম (৩৮) সহ আরো চার পাচ জন দুষ্কুতিকারী।

সম্প্রতি মামলার এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার বোথলা বাজারে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান নান্নার পৈত্রিক সম্পত্তিতে তার নির্মিত দোকান ঘর রয়েছে। কিন্তু ওই জমি অবৈধ ভাবে প্রতিপক্ষরা দাবি করলে ওই জমি নিয়ে পিরোজপুর আদালতে একটি মামলা হয়। আদালত ওই জমিতে সকল প্রকার কাজকর্মে নিষধাজ্ঞা জরি করে। মামলা নং ০৫/২০১০। কিন্তু উক্ত নিষধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা জমি জবর দখল করতে গেলে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান নান্না তাতে বাধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২ জুন আনুমানিক রাত ৯ টায় উপজেলার বোথলা বাজারে প্রকাশ্যে তিনি এ সন্ত্রাসী হামলার শিকার হন। স্থানীয়রা উক্ত মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করেন। তিনি হাসপাতালে ১ সপ্তাহ ধরে মুমূর্ষু অবস্থায় জীবন মরনের সন্ধিক্ষনে রয়েছে।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান নান্না শিকদার বলেন, হামলাকারীরা তাকে হত্যা করতে চেয়ে ছিলো। তাকে আল্লাহ বাঁচিয়েছে। প্রতিপক্ষের আঘাতে তার মাথায় মারাত্বক ফুলা জখম হয়েছে এবং এখন ঠিকমত কথাও বলতে কস্ট হচ্ছে তার। তিনি অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। এ ঘটনায় ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলেও এখন প্রযর্ন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। এ বিষয়ে প্রতিপক্ষ হিরন শিকদার সহ প্রতিপক্ষের অপর সদস্যদেও কাছে জানতে তাদের গ্রামের বাড়ি গেলে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো: আসিকুজ্জামান জানান, আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।