নতুন জার্সিতে আগামী মৌসুম মাতাবেন ভিনি-রদ্রিগো

স্পোর্টস ডেস্ক।।
আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের নাম্বার সেভেন জার্সি পরবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। এছাড়া ১১ নম্বর জার্সি পরে নতুন মৌসুম মাতাবেন রদ্রিগো গোয়েস।

রিয়াল মাদ্রিদ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিনিসিয়াস ও রদ্রিগোর নতুন জার্সি নম্বর প্রকাশ করে ছবি ছেড়েছে।

ক্রিস্টিয়ানো রোনালদো যাওয়ার পর রিয়াল মাদ্রিদের লেজেন্ডারি নাম্বার সেভেন পেয়েছিলেন মারিয়ানো দিয়াজ। এরপর এডেন হ্যাজার্ড। কিন্তু লস ব্লাঙ্কোসদের জার্সিতে সাত নম্বর জার্সি পরে কিছুই করতে পারেননি তারা। হ্যাজার্ডের সঙ্গে রিয়ালের আরও এক মৌসুমের চুক্তি ছিল। দুই পক্ষ সমঝোতা করে ওই চুক্তি বাতিল করেছে। তার ছেড়ে যাওয়া জার্সি পেয়েছেন ভিনি।

এছাড়া মার্কো অ্যাসেনসিও ফ্রি এজেন্টে ক্লাব ছাড়ছেন। তারও রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পিএসজি যাওয়ার পথে থাকা এই স্প্যানিশ উইঙ্গার পরতেন ১১ নম্বর জার্সি। আগামী মৌসুমে ব্রাজিলের ফরোয়ার্ড রদ্রিগো ওই জার্সি পরে খেলবেন।